১১:১২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে সমর্থন জানালেন পুতিন, ইউক্রেনে যুদ্ধ তীব্র করার অঙ্গীকার

  • আপলোড সময় : ০১:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরানকে সমর্থন দেয়ার কথা জানিয়েছেন। তিনি ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে এ মন্তব্য করেন পুতিন।

পুতিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি উল্লেখ করেন, তারা ট্রাম্পের ঘনিষ্ঠ মানুষ।

সিআইএ প্রধান জন র‌্যাটক্লিফের মস্কো সফর নিয়ে পুতিন জানান, স্নায়ুযুদ্ধের সময়েও দুই দেশের গোয়েন্দা সংস্থার প্রধানদের মধ্যে সরাসরি যোগাযোগ ছিল, তবে বর্তমানে এ ধরনের আলোচনা কিছুটা স্থগিত রয়েছে।

পুতিনের দাবি, ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রায় ১০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে রাশিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১ শতাংশ ক্ষতি হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা চালানোর নির্দেশ রুশ বাহিনীকে দেওয়া হয়েছে।

বিশকেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠককালে পুতিন জানান, ইরানের জনগণের সাহস ও দৃঢ়তার প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে। তিনি বলেন, রাশিয়া ইরানকে প্রয়োজনীয় সহায়তা দিতে চেষ্টা করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দুর্নীতিবাজদের নির্বাচনে ঠেকাতে কার্যকর কৌশল নিতে হবে: জালালুদ্দীন আহমদ

ইরানকে সমর্থন জানালেন পুতিন, ইউক্রেনে যুদ্ধ তীব্র করার অঙ্গীকার

আপলোড সময় : ০১:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬