২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাক্রমে ভর্তির আবেদন ফি অপরিবর্তিত রেখে ভর্তি পরীক্ষার ফি কমিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সম্প্রতি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষার ফি এক শিফট বা উভয় শিফটের জন্য ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। তবে অনলাইনে ভর্তির আবেদন ফি আগের মতোই ২২০ টাকা রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা পর্যায়ের অনলাইনে ভর্তির আবেদন ফি প্রতি শিফটে ২২০ টাকা ছিল। পুনঃর্নির্ধারিত হারেও এক শিফট বা উভয় শিফটের জন্য আবেদন ফি ২২০ টাকা অপরিবর্তিত রয়েছে।
এছাড়া, যারা অতিরিক্ত ফি প্রদান করেছেন, তাদের জন্য বোর্ড জানায় যে, অনলাইনে ভর্তির জন্য আবেদনকারীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ফি ভর্তির সময় সমন্বয় করা হবে।

























