১১:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

  • আপলোড সময় : ১১:৪৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় সদর উপজেলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি।

কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড.এমএ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা এবং সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন।

নেতৃবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ শেষে বিদ্যালয় আয়োজিত অভিভাবক সমাবেশে জেলা বিএনপি নেতা কর্মীরা অংশ নেন। এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে সারাদেশে সবুজ বিপ্লব সৃষ্টি করা হবে। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণের প্রতি আগ্রহী করে তোলা এবং সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।

Tag :
জনপ্রিয় সংবাদ

দুর্নীতিবাজদের নির্বাচনে ঠেকাতে কার্যকর কৌশল নিতে হবে: জালালুদ্দীন আহমদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আপলোড সময় : ১১:৪৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬