০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে ছাত্রাবাস ধসে ৫ শিক্ষার্থী নিহত, ৪০-৫০ জন আটকা

  • আপলোড সময় : ০৮:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 9

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ছাত্রাবাস ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে পৌঁছেছে। উদ্ধারকাজ চলাকালীন ধ্বংসস্তূপে ৪০ থেকে ৫০ শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থী মারা গেলে নিহতের সংখ্যা বৃদ্ধি পায়।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, উদ্ধারকাজ ‘যুদ্ধকালীন তৎপরতার’ মতো গুরুত্ব দিয়ে চলছে। এ পর্যন্ত ১১ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বেলা ১টা ৩৪ মিনিটের দিকে ভবনধসের খবর আসে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ভবনটি ধসে পড়ার সময় সেখানে ৪০ থেকে ৫০ শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার অভিযানে দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যরা অংশ নিচ্ছেন। এদিকে, ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা বিক্ষোভ করেছেন এবং এমসিডির কমিশনারের পদত্যাগ দাবি করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি কখনো আওয়ামী লীগ হবে না: ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

দিল্লিতে ছাত্রাবাস ধসে ৫ শিক্ষার্থী নিহত, ৪০-৫০ জন আটকা

আপলোড সময় : ০৮:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬