০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুম প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়ে সংসদে রুমিন ফারহানার বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

  • আপলোড সময় : ০৯:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 3

জাতীয় সংসদে রবিবার (৬ সেপ্টেম্বর) ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে আলোচনা চলাকালীন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি খোঁচা দিয়ে বলেন, তিনি পত্রিকা পড়ার সময় পান কিনা, তা জানা নেই। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রুমিনের ফেসবুক পোস্টও দেখেছেন।

রুমিন ফারহানা বলেন, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়েছে, যার মধ্যে ২ হাজারের বেশি শিশুর এখনও খোঁজ পাওয়া যায়নি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি মনে করিয়ে দেন এবং আইনটি পাসের আগে আরও যাচাই-বাছাইয়ের দাবি জানান।

তিনি গুমকে স্বতন্ত্র অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গোপন বন্দিশালা নিষিদ্ধ করার উদ্যোগকে সমর্থন করেন। তবে অতীতে গুমের শিকারদের বিচারের পথ নিশ্চিত করার দাবি জানান। রুমিন প্রশ্ন তোলেন, রাষ্ট্রের প্রশিক্ষিত বাহিনী কাউকে তুলে নিলে অসহায় পরিবার কিভাবে আদালতে প্রমাণ উপস্থাপন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী রুমিনের বক্তব্যের জবাবে বলেন, বিলের তৃতীয় ধারায় ‘নন-অবস্ট্যান্টিভ ক্লজ’ সম্পর্কে উল্লেখ রয়েছে এবং তিনি রুমিনকে তিন নম্বর সেকশনটি পড়ার পরামর্শ দেন। তিনি জানান, আগের অধ্যাদেশের ত্রুটি দূর করে নতুন বিলটি আনা হয়েছে।

রবিবার জাতীয় সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এবং ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের দীর্ঘায়িত প্রভাব নিয়ে আলোচনা

গুম প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়ে সংসদে রুমিন ফারহানার বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

আপলোড সময় : ০৯:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬