০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হেলিকপ্টারে আসা মেয়র প্রার্থীর ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর অভিযোগ

  • আপলোড সময় : ০৮:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 4

কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা হেলিকপ্টারে আসা এক সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করেন নাসির উদ্দিন শেখ। তিনি খোকসা পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী রবিন রায়হান জসিমের ছোট ভাই এবং সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী।

ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার অবতরণের পর নাসির উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের দুই কর্মকর্তা দাঁড়িয়ে রয়েছেন। একপর্যায়ে তাঁদের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। স্থানীয়দের মতে, নাসির উদ্দিনের বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তিকে সরকারি কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো উচিত কি না। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা চলছে।

হেলিকপ্টার আসার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় মাঠের আশপাশে মানুষের ভিড় বাড়তে থাকে। নাসির উদ্দিনের সঙ্গে সিঙ্গাপুরপ্রবাসী দুই ব্যবসায়ী অংশীদারও ছিলেন। খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন অভিযোগের বিষয়ে বলেন, ‘এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতেও পারি না। দিইও নাই।’

মেয়রপ্রার্থী রবিন রায়হান জসিম জানান, ওসি কাউকে ফুল দেননি এবং নতুন বাড়িতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আগে ভালো করে জানা হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের দীর্ঘায়িত প্রভাব নিয়ে আলোচনা

কুষ্টিয়ায় হেলিকপ্টারে আসা মেয়র প্রার্থীর ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর অভিযোগ

আপলোড সময় : ০৮:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬