০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার হলে মায়ের দায়িত্ব নিলেন পুলিশ কনস্টেবল শিল্পী

  • আপলোড সময় : ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 5

সাতক্ষীরা সরকারি কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় এক নারী মায়ের ছোট শিশুকে দেখাশোনা করার দায়িত্ব নিলেন পুলিশ কনস্টেবল শিল্পী। পরীক্ষা শুরু হলে শিশুটিকে কোথায় রেখে যাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন ওই নারী।

এ ঘটনা ঘটে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা পরীক্ষার সময়। পুলিশ কনস্টেবল শিল্পী সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত এবং পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছিলেন।

নারী প্রার্থী শিশুসন্তানকে নিয়ে কেন্দ্রে আসার পর, পরীক্ষা শুরু হলে শিশুটির দেখাশোনা করার মতো কেউ না থাকায় বিপাকে পড়েন তিনি। তখন শিল্পী এগিয়ে এসে শিশুটিকে কোলে তুলে নেন এবং পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত স্নেহ ও যত্নের সঙ্গে তার দেখাশোনা করেন।

শিল্পী বলেন, “আমরা পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য গিয়েছিলাম। পরে দেখি, একজন মা তাঁর ছোট সন্তানকে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন। শিশুটিকে দেখাশোনা করার কেউ ছিল না। তাই পুরো সময় শিশুটিকে আমার কাছে রেখেছি।”

এ ঘটনা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অনেকের নজর কাড়ে। পুলিশ সদস্যের মানবিক আচরণের প্রশংসা করেন তাঁরা। উপস্থিত ব্যক্তিরা মনে করেন, শিল্পীর এই উদ্যোগ পুলিশের জনবান্ধব ভাবমূর্তিকে আরও ইতিবাচকভাবে তুলে ধরে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে সংঘর্ষ, আহত ৪৬

পরীক্ষার হলে মায়ের দায়িত্ব নিলেন পুলিশ কনস্টেবল শিল্পী

আপলোড সময় : ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬