০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সার্কিট হাউসে উইপোকা, বিরোধীদলীয় উপনেতা মধ্যরাতে চলে গেলেন

  • আপলোড সময় : ০৮:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 0

কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দকৃত কক্ষে উইপোকা দেখতে পেয়ে রাত্রিযাপন না করেই কক্ষ ছেড়ে চলে গেছেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার রাতে তিনি সার্কিট হাউস ত্যাগ করেন, কারণ কক্ষ পরিবর্তনের জন্য অনুরোধ জানানো সত্ত্বেও প্রশাসন তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান ডা. তাহের। তার জন্য ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি বুকিং করা হয়েছিল। রাত ১০টার দিকে বিশ্রাম নিতে গিয়ে তিনি কক্ষে প্রচুর উইপোকা দেখতে পান।

এ পরিস্থিতিতে তিনি সার্কিট হাউসের কর্মচারীদের কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন এবং একটি কম্বল চান। তবে অভিযোগ উঠেছে, কর্মচারীরা কোনো ব্যবস্থা করতে পারেনি।

তার সহকারী একান্ত সচিব কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরকে বিষয়টি অবহিত করেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘ অপেক্ষার পর তিনি সার্কিট হাউস ত্যাগ করেন।

এ ঘটনায় কুমিল্লা সার্কিট হাউসের অতিথি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তবে কুমিল্লা জেলা প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে সংঘর্ষ, আহত ৪৬

কুমিল্লা সার্কিট হাউসে উইপোকা, বিরোধীদলীয় উপনেতা মধ্যরাতে চলে গেলেন

আপলোড সময় : ০৮:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬