০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফটোসেশনের রাজনীতি করি না: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী

  • আপলোড সময় : ০৩:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 3

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী বলেছেন, "আমরা ফটোসেশনের রাজনীতি করি না। ফটো শো'র রাজনীতিও আমরা করি না।" শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরে পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ৬ মাস হয়েছে এবং এই সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তিনি বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেন, "২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? বলার সুযোগ আছে? এটা তো বিরোধী দলের বোঝা উচিত।"

শহীদ উদ্দীন চৌধুরী আরও বলেন, "২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব। অনেক নেতাই ছিলেন, অনেকে নিজেকে দূরদর্শী নেতা মনে করেন। কিন্তু ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে দেশের মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার কাজ কেউ করেননি।"

মন্ত্রী জানান, খাল পুনঃখননের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এর উপকারিতা জনগণ পাচ্ছে। এ সময় জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে সংঘর্ষ, আহত ৪৬

ফটোসেশনের রাজনীতি করি না: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী

আপলোড সময় : ০৩:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬