০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ধরা পড়ল বড় আকারের ‘রাজা ইলিশ’, নিলামে বিক্রি ১২ হাজার ৯০০ টাকায়

  • আপলোড সময় : ০৩:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 3

ভোলায় সাগরে এক জেলের জালে ধরা পড়েছে বড় আকারের ‘রাজা ইলিশ’। মাছটি নিলামে ১২ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ভোলার ইলিশা তালতলি মৎস্যঘাটে নাগর হাজারির আড়তে মাছটি বিক্রি হয়। জেলে মিরাজ মাঝি সাগরের মোহনা থেকে মাছটি ধরে ঘাটে নিয়ে আসেন। বড় আকারের ইলিশটি দেখতে ঘাটে জেলে ও উৎসুক মানুষের ভিড় জমে যায়।

নিলামের সময় মাছটির দাম ১২ হাজার ৯০০ টাকায় ওঠে। শেষ পর্যন্ত ইলিশা বিশ্বরোড ঘাটের লোকমান বেপারি মাছটি কিনে নেন। তিনি জানান, মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রি করবেন।

জেলে মিরাজ মাঝি বলেন, সাধারণত এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাগরের মোহনায় তার জালে ইলিশটি ধরা পড়ে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন জানান, মৌসুমের শেষ দিকে বড় ইলিশ ধরা পড়া একটি ভালো দিক। তিনি বলেন, ইলিশটির বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে এবং সামনে ইলিশের ডিম দেওয়ার মৌসুম হওয়ায় বড় ইলিশ নদীতে আসছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে সংঘর্ষ, আহত ৪৬

ভোলায় ধরা পড়ল বড় আকারের ‘রাজা ইলিশ’, নিলামে বিক্রি ১২ হাজার ৯০০ টাকায়

আপলোড সময় : ০৩:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬