০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সবাই মিলে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে: ডা. শফিকুর রহমান

  • আপলোড সময় : ০৮:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 0

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সবাই মিলে প্রিয় বাংলাদেশকে একটি গর্বের দেশ হিসাবে গড়ে তুলতে হবে। তিনি জানান, সেই বাংলাদেশ হবে মানবিক, ইনসাফের এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের দৃষ্টান্ত।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং তা’মিরুল মিল­াত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানি উপস্থিত ছিলেন।

শফিকুর রহমান বলেন, এ বছর মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া চারজন প্রতিযোগীর সবাই বিজয়ী হয়েছেন। তিনি জানান, বিশ্বমঞ্চে তাদের এ সাফল্য বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। বিজয়ীদের নাম ঘোষণার সময় বাংলাদেশের লাল-সবুজ পতাকা প্রদর্শিত হয়েছে।

তিনি সরকারের প্রতি বিজয়ী হাফেজদের সংবর্ধনা ও যথাযথ সম্মাননার ব্যবস্থা করার আহবান জানান। শফিকুর রহমান বলেন, ক্রীড়া, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হলেও কুরআনের হাফেজদের ক্ষেত্রে তেমন উদ্যোগ দেখা যায়নি।

বিরোধীদলীয় নেতা ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, কওমি শিক্ষাব্যবস্থা ও হিফজুল কুরআনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রতি সরকারের যথাযথ সহযোগিতা থাকা উচিত। তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ের বিষয়ে বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী মাদ্রাসার পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়েও শিক্ষা গ্রহণ করছে।

সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, হাফেজদের এ অর্জন যেন জাতীয় গৌরব হিসাবে প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর থেকে মাদারীপুরে যুবককে হত্যা: ২৭ দিন পর কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ২

সবাই মিলে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে: ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ০৮:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬