০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 0

ঝালকাঠির কাঁঠালিয়ায় আওয়ামী লীগের নেতা মেহেদী হাসান (৪৮)কে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মেহেদী হাসান পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, মেহেদী হাসানকে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সারসংকট: চাহিদা ও সরবরাহে সামঞ্জস্যের প্রয়োজন

বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০৯:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬