বরগুনায় ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম সাগরকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান রাজ্জাক। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে কামরুজ্জামান রাজ্জাক অভিযোগ করেন, সাইফুল ইসলাম সাগর বরগুনা জেলা ছাত্রদলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন। তিনি সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত বলেও অভিযোগ করেন।
এ কারণে সাইফুল ইসলাম সাগরের বিষয়ে তথ্য দিয়ে তাকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার এবং কেউ যদি তার বিষয়ে তথ্য দেয়, তবে তাকে ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন ছাত্রদলের এই নেতা। তবে সাইফুল ইসলাম সাগরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


























