০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে যুবলীগের মিছিল, যুবদলের পাল্টা প্রতিবাদ

  • আপলোড সময় : ০৭:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 3

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এ ঘটনার প্রতিবাদে একই এলাকায় যুবদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ করে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মহাসড়কে মিছিল শুরু করেন। মিছিলটি প্রায় পাঁচ মিনিট ধরে চলার পর তারা দ্রুত সেখান থেকে সরে যান।

মিছিলে নেতৃত্ব দেন কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খাত্তাব মোল্লা। মিছিল শেষে নেতাকর্মীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।

এদিকে যুবলীগের মিছিলের খবর ছড়িয়ে পড়লে কালিয়াকৈর পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী প্রতিবাদে মিছিল করেন। তারা যুবলীগের মিছিলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি না করার জন্য সতর্ক করেন।

কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন বলেন, ‘নিষিদ্ধ যুবলীগের কিছু নেতাকর্মী সড়কে এসে মিছিল করেছে। এর প্রতিবাদে আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছে।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, ‘পল্লীবিদ্যুৎ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যান। বিএনপি তাদের প্রতিবাদ করতেই পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

সবাই মিলে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে: ডা. শফিকুর রহমান

কালিয়াকৈরে যুবলীগের মিছিল, যুবদলের পাল্টা প্রতিবাদ

আপলোড সময় : ০৭:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬