১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ০১:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 2

রাজধানীর মোহাম্মদপুরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগে শ্রমিক দলের বহিষ্কৃত নেতা মো. আলী কায়সার পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানান, মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পিন্টুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ৩১ আগস্ট বিকাল ৫টার দিকে পিন্টুসহ কয়েকজন সদস্য সাত মসজিদ হাউজিংয়ের ভাঙা মসজিদ ট্রাক টার্মিনালে গিয়ে সমিতির সদস্যদের কাছে চাঁদা দাবি করেন। বাদী মো. বেলায়েত হোসেন অভিযোগ করেন, অভিযুক্তরা এর আগেও তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন পিন্টুর নির্দেশে অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং নগদ ৫ লাখ টাকা দিতে বলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা সমিতির কার্যালয়ে ভাঙচুর চালান। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বাদী বেলায়েত হোসেনের অভিযোগ, ভাঙচুরের পর তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও অন্যান্য সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাউজানে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা: ২৬তম হত্যাকাণ্ড

মোহাম্মদপুরে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০১:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬