১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘গুপ্ত’ শব্দের ব্যবহার নিয়ে জাহিদুল ইসলামের মন্তব্য

  • আপলোড সময় : ০১:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 6

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আগে কখনো ‘রাজাকার’, কখনো ‘যুদ্ধাপরাধী’ বলা হয়েছে। এখন নতুন করে ‘গুপ্ত’ শব্দ ব্যবহার করা হচ্ছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষায় এ প্লাস পাওয়া পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা।

জাহিদুল ইসলাম বলেন, ‘এখনো আমাদের নানা প্রোপাগান্ডা, নানাভাবে অপবাদ দেওয়া হয়। কখনো আমাদের রাজাকার, কখনো যুদ্ধাপরাধী বলা হয়েছে। এখন একটা শব্দ বের হয়েছে ‘গুপ্ত’। তোমাদের এখানে আসার আগেও শুনলাম ‘গুপ্ত’।’

তিনি আরও বলেন, ‘আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খান। অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয় পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি কখনো আওয়ামী লীগ হবে না: ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

‘গুপ্ত’ শব্দের ব্যবহার নিয়ে জাহিদুল ইসলামের মন্তব্য

আপলোড সময় : ০১:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬