০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম ও শিক্ষক নীতিমালা নিয়ে সরকারের উদ্যোগ

  • আপলোড সময় : ১১:৩১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • 9

প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে সরকার নতুন কারিকুলাম এবং সমন্বিত শিক্ষক নীতিমালা প্রণয়ন করছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সোমবার (৬ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, শেখার ঘাটতি কমানো এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, গত চার মাস ধরে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা কার্যক্রমের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষার্থীদের শেখার অগ্রগতি যাচাই করতে সরাসরি তাদের সঙ্গে কথা বলা হয়েছে, এবং পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমান কারিকুলামকে আরও সহজ ও শিক্ষার্থীকেন্দ্রিক করতে পুনর্বিন্যাসের কাজ চলছে। শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ এবং কর্মদক্ষতা মূল্যায়নসহ একটি সমন্বিত শিক্ষক নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার আওতায় ভিডিও লেসন, স্মার্ট ক্লাসরুম এবং তাৎক্ষণিক মূল্যায়ন ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে।

ববি হাজ্জাজ বলেন, সরকারের লক্ষ্য কেবল অবকাঠামো উন্নয়ন নয়, বরং শিক্ষার গুণগত মানে মৌলিক পরিবর্তন আনা। এ সময় ঢাকা অঞ্চলের প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পরীমনির পাশে দাঁড়ালেন লেখিকা তসলিমা নাসরিন

প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম ও শিক্ষক নীতিমালা নিয়ে সরকারের উদ্যোগ

আপলোড সময় : ১১:৩১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬