০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদিনা অভিমুখে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ভূপাতিতের দাবি

  • আপলোড সময় : ১২:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 3

সৌদি আরবের মদিনা অঞ্চলের দিকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে ইয়েমেনে হুতিবিরোধী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করে ধ্বংস করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান। তিনি বলেন, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মদিনা অঞ্চলের দিকে আসার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত ও ধ্বংস করেছে।’

এ ঘটনার কয়েক মিনিট আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ইয়ানবু বন্দরের আশপাশের এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে। তবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনা এবং ওই সতর্কবার্তার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

হুতিরা এর আগে একাধিকবার জানিয়েছে, তারা সৌদি আরবের বিরুদ্ধে চলমান অভিযানে ইসলাম ধর্মের পবিত্র দুই শহর মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করবে না। তবে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোতে হুতিদের হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সময়ে খবর পাওয়া গেছে।

সর্বশেষ এ ঘটনার বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

মদিনা অভিমুখে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ভূপাতিতের দাবি

আপলোড সময় : ১২:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬