১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত, গ্রুপসেরা হলো ব্লু টাইগার্স

  • আপলোড সময় : ১২:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১ নিউজটি পড়া হয়েছে

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত — সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের আধিপত্য বজায় রেখে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। বুধবার গ্রুপ ‘বি’-তে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে পরাজিত করে গ্রুপসেরা হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ভারতের জয়ের নায়ক ছিলেন সুহাইল ভাট। প্রথমার্ধে পেনাল্টি থেকে করা তার একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় ব্লু টাইগার্সদের। ভারত দুই ম্যাচে দুটিতেই জয়লাভ করে অপরাজিত অবস্থায় গ্রুপ পর্ব শেষ করেছে।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে ভারত আধিপত্য বিস্তার করে। প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করলেও প্রথম দিকে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। অন্যদিকে, মালদ্বীপ রক্ষণ সামলে পাল্টা আক্রমণের অপেক্ষায় ছিল। ৩৮ মিনিটে ভারত পেনাল্টি থেকে এগিয়ে যায়। নর্থইস্ট ইউনাইটেডের ডিফেন্ডার আবদুল রবিহ প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢোকার সময় ফাউলের শিকার হন। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে সুহাইল ভাট স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি।

সুহাইল ভাট গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান। চলতি টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল। বিরতির পরও ভারত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মালদ্বীপ আক্রমণে ধার বাড়ায়। ৭৯ মিনিটে হামধানের ফ্রি-কিক থেকে সমতা ফেরানোর সুযোগ তৈরি হলেও ভারতীয় গোলরক্ষক দুবে তা দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন।

পাঁচ মিনিট পর মুজধান হাসানের দূরপাল্লার শটও রুখে দেন তিনি। যোগ করা সময়ে মালদ্বীপ সমতা ফেরানোর সবচেয়ে বড় সুযোগ পায়। জাকি গোলের সামনে একা পেয়ে গেলেও দুবে দ্রুত এগিয়ে এসে মুখ দিয়ে বল ঠেকিয়ে ভারতের জয় নিশ্চিত করেন।

এদিকে ৮৩ মিনিটে কাছ থেকে হেড করেও ব্যবধান বাড়াতে পারেননি ভারতের ইরফান ইয়াদওয়াদ। শেষ দিকে মালদ্বীপের মরিয়া চেষ্টা সত্ত্বেও ভারত রক্ষণ সামলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত। অপরাজিত অবস্থায় সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারে জায়গা করে নিয়েছে তারা। ভারতের সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে শেষ চারে নাম লিখিয়েছে পাকিস্তান। দিনের আরেক ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলের পর সেমির লাইন-আপ নির্ধারণ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সুপারিশ সংসদীয় কমিটির

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত, গ্রুপসেরা হলো ব্লু টাইগার্স

আপলোড সময় : ১২:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬