১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে মুচলেকা দিতে হবে, দাবি নাসির উদ্দিন পাটোয়ারীর

  • আপলোড সময় : ০১:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ নিউজটি পড়া হয়েছে

বিএনপিকে মুচলেকা দিতে হবে — জাতীয় নাগরিক পাটি-এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, বিএনপিকে যদি বাংলাদেশে ঐক্য প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তাদের মুচলেকা দিতে হবে। তিনি বলেন, “বাবা ভুল করেছি, মাফ করে দাও, আমি গণরায় বাস্তবায়ন করবো।” সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, “তলোয়ারের সাথে গর্দানের কোন সংলাপ চলবেনা বাংলাদেশে।” তিনি উল্লেখ করেন, জুলাই সনদ বাংলাদেশের ঐক্যের ভিত্তি হবে। তিনি শহীদ ওসমান হাদীর ত্যাগ, জুলাই হত্যাকান্ডের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরূদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদেরকে সংলাপের মূলা ঝুলাবেন না, আমরা রক্তের মধ্য দিয়ে বড় হয়েছি।” তিনি চট্টগ্রামের নিউ মার্কেটের ঘটনা উল্লেখ করে বলেন, “আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছে।” তিনি দাবি করেন, জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং বর্তমানে ভারতীয় আধিপত্যবাদের বিরূদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দেওয়ার সময় এসেছে।

তিনি আরও বলেন, “যতদিন সময় যাচ্ছে, ততদিন শহীদ ওসমান হাদী প্রাসঙ্গিক হচ্ছে।” পাটোয়ারী বলেন, “ওরা মনে করেছে শহীদ ওসমান হাদীকে খুন করে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে পারবে।”

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “যদি গঙ্গায় পানি না আসে, বাংলাদেশে কোন ভারতীয় পণ্য চলবে না।” তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “একদিকে ভারতের বিরোধিতা করবেন আরেকদিকে গার্মেন্টস সেক্টর ভারতের কাছে তুলে দিবেন, এটা হতে পারে না।”

তিনি বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, “যদি তারা মনে করে আলোচনার দ্বার উন্মোচন করেছেন, তাহলে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে।” তিনি শহীদ ওসমান হাদী হত্যাকান্ডের বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশে এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিমের সঞ্চালনায় দলের যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশের মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার তরান্বিত করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে সকল সম্প্রদায়ের ঐক্য প্রয়োজন: রাষ্ট্রপতি

বিএনপিকে মুচলেকা দিতে হবে, দাবি নাসির উদ্দিন পাটোয়ারীর

আপলোড সময় : ০১:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬