১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগে ২৪ শিক্ষার্থীকে শোকজ

  • আপলোড সময় : ০৯:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৪ নিউজটি পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র‌্যাগিংয়ের অভিযোগে দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব মেহেদী হাসান সোহাগ।

নোটিশ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মার্কেটিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন। মার্কেটিং বিভাগের অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন এস. এম. সাইফুজ্জামান, ঐশী মহন্ত, সুরাইয়া আক্তার, কিশোর কুমার দত্ত, জান্নাতুল বুশরা জুনি, মেহেদী হাসান অমি, নূরনবী, আলিফ হোসেন নয়ন, আজিজুল ইসলাম চয়ন, খালেদ হোসেন, রিফাত হাওলাদার, সৌরভ মালি ও হাসিব শেখ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ শিক্ষার্থী হলেন মো. রাকিবুল ইসলাম, মাহি আনোয়ার, সুমাইয়া আক্তার রিয়া, মো. নাঈম ইসলাম, সাদিয়া ইসলাম, মো. আরিফুল ইসলাম, মো. ওয়েদুজ্জামান রিফাত, ইয়ামিন হোসেন, ফারিয়া বিনতে হোসেন ইলমা ও মো. কাজী নাবির।

মেহেদী হাসান সোহাগ বলেন, র‌্যাগিংয়ের অভিযোগের প্রেক্ষিতে শৃঙ্খলা বোর্ড এই পদক্ষেপ নিয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর অভিযুক্তদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ২৩ আগস্ট দৈনিক কালবেলায় প্রকাশিত একটি প্রতিবেদনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সুপারিশ সংসদীয় কমিটির

বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগে ২৪ শিক্ষার্থীকে শোকজ

আপলোড সময় : ০৯:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬