১২:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে প্রান্তিক জনগণের জন্য কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ

  • আপলোড সময় : ১২:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 5

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় দরিদ্র জনগণের জীবিকায়ন সহায়তা প্রকল্পের আওতায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) নগর ভবনের ৮ম তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এই প্রকল্পের আওতায় ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে বিজনেস কার্ট প্রদান করা হয়। মোট ১২০ জন উপকারভোগীর মধ্যে ১১৫ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছেন।

অনুষ্ঠানে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং সুবিধাবঞ্চিত জনগণকে স্বাবলম্বী করার লক্ষ্যে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। তিনি জানান, প্রকল্পটির কার্যক্রম ভবিষ্যতে নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রাসিক প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। তিনি উল্লেখ করেন, সরকারের এসব উদ্যোগ বেকারত্ব দূরীকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপকারভোগীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এসব সহায়তা সরঞ্জাম তাঁদের আয়ের সুযোগ সৃষ্টি করবে এবং জীবিকা নির্বাহে সহায়তা করবে। তাঁরা রাসিক প্রশাসকসহ প্রকল্প সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবককে গণধোলাই

রাজশাহীতে প্রান্তিক জনগণের জন্য কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ

আপলোড সময় : ১২:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬