০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের হাতে আটক হলেন আওয়ামী লীগ নেতা লোটন

  • আপলোড সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • 4

রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি মাহফুজুল আলম লোটনকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। গত সোমবার রাতে নগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে কাদিরগঞ্জে এএইচএম কামারুজ্জামানের পারিবারিক কবরস্থানে ছাত্রলীগের কয়েকজন কর্মী পুষ্পস্তবক অর্পণ করতে আসেন। এ সময় স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে।

খবর পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা লোটনকে গ্রেপ্তারের দাবি জানান এবং তাকে পুলিশের হাতে তুলে দেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, আগের বিস্ফোরক মামলায় লোটনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসা শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের ওপর হামলার ঘটনা বৃদ্ধি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে

রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের হাতে আটক হলেন আওয়ামী লীগ নেতা লোটন

আপলোড সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬