০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবন উপকূলে নারীদের চর্মরোগের বিস্তার: লবণাক্ত পানি কি দায়ী?

  • আপলোড সময় : ০৮:১৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ০ নিউজটি পড়া হয়েছে

সুন্দরবন উপকূলে নারীদের চর্মরোগের — সুন্দরবন উপকূলের মানুষের জন্য লবণাক্ততা একটি পুরনো সমস্যা। দীর্ঘকাল ধরে এই অঞ্চলের বাসিন্দারা খাবার পানির সংকট, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তবে বর্তমানে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চর্মরোগ। খুলনার কয়রা, দাকোপ এবং সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় নারীদের মধ্যে চর্মরোগের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়দের অভিজ্ঞতা অনুযায়ী, পুরুষদের তুলনায় নারীরা বেশি আক্রান্ত হচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা যাচ্ছে, অনেকের শরীরে সারাক্ষণ চুলকানি, লালচে দাগ, ঘা ও জ্বালাপোড়া হচ্ছে। চিকিৎসা করিয়েও অনেকেই সমস্যার সমাধান পাচ্ছেন না। বিশেষ করে যেসব নারী সংসারের কাজে দিনের বেশির ভাগ সময় পানি ব্যবহার করেন বা জীবিকার প্রয়োজনে নদী-খালে নেমে মাছ ধরেন, তাদের ভোগান্তি বেশি।

খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের বাসিন্দা আকলিমা খাতুন জানান, ‘আমাদের পরিবারের সবারই চর্মরোগ হয়েছে। ওষুধ খেয়েও ভালো হচ্ছি না। শরীরে খুব চুলকায়। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি, কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে।’ আকলিমার মতো একই অভিজ্ঞতা রয়েছে কয়রার আরও কয়েকটি গ্রামের বাসিন্দাদের। স্থানীয়দের মতে, অনেক বাড়িতে একাধিক সদস্য একই ধরনের সমস্যায় ভুগছেন, তবে নারীদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি।

নারীদের বেশি আক্রান্ত হওয়ার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়রা ও সুন্দরবনসংলগ্ন এলাকার অনেক নারী প্রতিদিন রান্না, গোসল, কাপড় ধোয়া ও গৃহস্থালির কাজে পানির সংস্পর্শে থাকেন। নিরাপদ মিঠাপানির সংকট থাকায় অনেক সময় লবণাক্ত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। আবার অনেক নারী জীবিকার প্রয়োজনে নদী ও খালে নেমে মাছ ধরেন, চিংড়ির পোনা সংগ্রহ করেন। দীর্ঘদিন লবণাক্ত পানিতে কাজ করার ফলে তাদের ত্বকে নানা সমস্যা দেখা দিচ্ছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

সুন্দরবন উপকূলে নারীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিভিন্ন গবেষণায় চর্মরোগের বিষয়টি উঠে এসেছে। ২০২৪ সালের ৬ মার্চ প্রকাশিত একটি গবেষণায় খুলনার মোংলা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নারীদের স্বাস্থ্য পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। গবেষণায় ২৬০ জন নারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে মোংলার ১৪৩ জন এবং শ্যামনগরের ১১৭ জন নারী ছিলেন।

গবেষণায় দেখা যায়, মোংলার ৬৯ দশমিক ৭ শতাংশ এবং শ্যামনগরের ৯২ দশমিক ৩১ শতাংশ নারী চর্মরোগের সমস্যার কথা জানিয়েছেন। ত্বকে জ্বালাপোড়া ও কালচে হয়ে যাওয়ার মতো সমস্যার কথাও উঠে এসেছে। নারীদের জীবিকার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। মোংলার ৫৮ দশমিক ৭ শতাংশ এবং শ্যামনগরের ৪১ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা মাছ ধরাকে পেশা হিসেবে উল্লেখ করেছেন।

গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ার সঙ্গে নারীদের স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। তবে চর্মরোগের সব ধরনের সমস্যার জন্য শুধুমাত্র লবণাক্ত পানিকে দায়ী করা যাবে না। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিচালিত আরেকটি গবেষণায় বিষয়টি আরও স্পষ্টভাবে উঠে এসেছে।

২০২৬ সালের ১৬ এপ্রিল প্রকাশিত ওই গবেষণায় ৪০০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা গেছে, অনিরাপদ পানি ব্যবহার, নিরাপদ পানির উৎস থেকে দূরে বসবাস এবং জীবিকার প্রয়োজনে লবণাক্ত পানির সংস্পর্শে থাকার সঙ্গে চর্মরোগের সম্পর্ক রয়েছে। গবেষণায় অনিরাপদ পানি ব্যবহারকারীদের মধ্যে চর্মরোগের ঝুঁকি বেশি হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

গবেষণায় নিরাপদ পানির উৎস থেকে এক কিলোমিটারের বেশি দূরে বসবাস এবং লবণাক্ত পানিনির্ভর পেশায় যুক্ত থাকার বিষয়টিও চর্মরোগের সঙ্গে সম্পর্কিত হিসেবে উঠে এসেছে। তবে গবেষকেরা এটিকে সব ধরনের চর্মরোগের নিশ্চিত কারণ হিসেবে দেখেননি। বরং নিরাপদ পানির সংকট ও লবণাক্ত পরিবেশের সঙ্গে ত্বকের সমস্যার সম্পর্ক আরও বিস্তারিতভাবে অনুসন্ধানের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

এ জন্য প্রয়োজন এলাকায় স্বাস্থ্য জরিপ, আক্রান্ত মানুষের ত্বকের নমুনা পরীক্ষা, ব্যবহৃত পানির লবণাক্ততা ও জীবাণুর উপস্থিতি যাচাই এবং রোগীদের চিকিৎসার তথ্য বিশ্লেষণ করা। সুন্দরবনের পরিবেশ নিয়ে কাজ করা শুভ্র শচীন বলেন, ‘সুন্দরবন উপকূলের নারীরা প্রতিদিন পরিবারের জন্য পানি সংগ্রহ করছেন, সংসারের কাজ করছেন, আবার জীবিকার প্রয়োজনে নদীতে নামছেন। কিন্তু তাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ পানির নিশ্চয়তা কতটুকু রয়েছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সুন্দরবন উপকূলে নারীদের চর্মরোগের বিস্তার: লবণাক্ত পানি কি দায়ী?

সুন্দরবন উপকূলে নারীদের চর্মরোগের বিস্তার: লবণাক্ত পানি কি দায়ী?

আপলোড সময় : ০৮:১৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬