০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এফবিসিসিআই ও ল্যাবএইডের মধ্যে স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপলোড সময় : ১০:৪৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 1

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার ও ল্যাবএইড গ্রুপের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় এফবিসিসিআইয়ের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা ল্যাবএইডের ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা ও করপোরেট স্বাস্থ্যসেবায় বিশেষ মূল্যছাড় পাবেন।

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং ল্যাবএইড গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে অবস্থিত ল্যাবএইডের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই সুবিধা পাওয়া যাবে। আউটডোর ডায়াগনস্টিকস, উন্নত মেডিকেল ইমেজিং এবং ইনডোর বেড চার্জে বিশেষ ছাড় প্রযোজ্য হবে।

অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ও তাদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

এফবিসিসিআই ও ল্যাবএইড উভয় পক্ষই আশা প্রকাশ করেছে, এই সমঝোতা দেশের ব্যবসায়ী সমাজের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন চিকিৎসাসেবার পথ আরও প্রশস্ত করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের ওপর হামলার ঘটনা বৃদ্ধি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে

এফবিসিসিআই ও ল্যাবএইডের মধ্যে স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর

আপলোড সময় : ১০:৪৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬