১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন অ্যালামনাইয়ের কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২:৫৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৭ নিউজটি পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপা) শনিবার ১১ জুলাই, ২০২৬ মুন্সিগঞ্জের মাওয়াঘাটের পদ্মাসেতু সার্ভিস এরিয়া-১-এ…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপা) শনিবার ১১ জুলাই, ২০২৬ মুন্সিগঞ্জের মাওয়াঘাটের পদ্মাসেতু সার্ভিস এরিয়া-১-এ ‘কৌশলগত পরিকল্পনা কর্মশালা ২০২৬’ আয়োজন করে। এই কর্মশালায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করে।

কর্মশালার উদ্বোধন করেন ডুপার প্রেসিডেন্ট ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। সাধারণ সম্পাদক এএসএম হুমায়ুন কবীর কর্মশালার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেশন পরিচালনা করেন ডুপার যুগ্মসাধারণ সম্পাদক ড. একেএম সাইফুল্লাহ্।

কর্মশালায় উপস্থিত ছিলেন ডুপার বিভিন্ন পদস্থ সদস্য, যারা নিজেদের অভিজ্ঞতা ও প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনায় ‘ড্রিমিং ফিউচার ডুপা’, ‘ড্রিম টার্নিং ইনটু রিয়েলিটি’ এবং ‘অ্যাকশন প্ল্যান প্রিপারেশন’ শীর্ষক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা ডুপার দীর্ঘমেয়াদি ভিশন ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন গঠনমূলক প্রস্তাব উপস্থাপন করেন। কর্মশালার শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মশালায় রত্না শারমীন ঝরাকে যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কর্মশালার আলোচনা ও সিদ্ধান্তগুলো ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার সম্মিলিত অঙ্গীকার হিসেবে বিবেচিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সুপারিশ সংসদীয় কমিটির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন অ্যালামনাইয়ের কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ০২:৫৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬