০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মামুনুল হক

  • আপলোড সময় : ০১:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 6

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন। তিনি নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

নেপালের বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

আল্লামা মামুনুল হক আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে। দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি কখনো আওয়ামী লীগ হবে না: ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মামুনুল হক

আপলোড সময় : ০১:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬