০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

  • আপলোড সময় : ১২:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • 21

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি।

পদত্যাগের কারণ হিসেবে ইশরাক হোসেন বলেন, "দল যেন বিব্রত না হয়" সেজন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান।

পদত্যাগের পরেও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক। তিনি বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদক নির্মূলে আরও সক্রিয়ভাবে কাজ করতে চান।

এছাড়া, পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-৬ আসনের আওতাধীন গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের অস্ত্র হাতে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

আপলোড সময় : ১২:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬