জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যর্থতার দায় নিয়ে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে পদত্যাগ করার দাবি জানিয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে এ দাবি করেন। তিনি লিখেছেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে- জাতীয় নাগরিক পার্টি।’
এর আগে একই দাবিতে কথা বলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি জ্বালানি মন্ত্রীর সমালোচনা করে বলেন, মন্ত্রীকে কথা বলতেও দেওয়া হয় না এবং তিনি এখন কথাও বলেন না।
নাহিদ ইসলাম আরও বলেন, জ্বালানি খাতে গত সাত মাস ধরে সরকার কোনো উদ্যোগ নিতে পারেনি, ফলে জ্বালানিমন্ত্রীর দায়িত্বে থাকার অধিকার নেই।




















