০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মির্জা ফয়সলের বিজয়, ভোট পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭

  • আপলোড সময় : ০৮:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 4

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।

মির্জা ফয়সল পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ৮৩৬, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. খাদেমুল ইসলাম ৩ হাজার ২৮৯ এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ৪৫০ ভোট পেয়েছেন।

বিজয়ী হওয়ার পর মির্জা ফয়সল আমীন জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, "এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়।" তিনি এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে। মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটারের মধ্যে ৩ লাখ ৩৪ হাজার ৩৩০ ভোট প্রদান করা হয়, যার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৫। ভোটের হার ছিল ৬৪.৮১ শতাংশ।

এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল তৎকালীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর।

Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য একযোগে প্রত্যাহার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মির্জা ফয়সলের বিজয়, ভোট পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭

আপলোড সময় : ০৮:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬