০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইনানীতে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

  • আপলোড সময় : ১১:৫৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • 1

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গ্যাস উদগীরণস্থলের আগুন জোর করে নেভানোর চেষ্টা করা হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে জননিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

জানা গেছে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত টানা চার দিন ধরে ইনানীতে মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাসের সঙ্গে আগুন বের হচ্ছে। এর আগে ওই এলাকায় আব্দুল্লাহ নামের এক ব্যক্তি তার বাড়ির উঠানে নলকূপ বসানোর জন্য বোরিং করিয়েছিলেন। ওই বোরিংয়ের স্থান থেকেই গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে।

এদিকে, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলের চারপাশের ২০০ মিটার এলাকা কাঁটাতারের বেড়া ও লাল পতাকা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার পর থেকেই ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল, পরে বিকল্প ব্যবস্থায় সেখানে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।

স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বললে তারা জানান, ইনানীতে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখতে পারে। তবে বর্তমানে যেভাবে গ্যাসের সঙ্গে আগুন বের হচ্ছে, তা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

ইনানীতে আসা ভূতাত্ত্বিক জরিপ দলের পার্টি চিফ এস. এম. নাফেফুন আরহাম বলেন, গ্যাসকে উন্মুক্তভাবে নির্গত হতে দিতে হবে এবং আগুনের শিখা বন্ধ করা যাবে না। গ্যাসের প্রবাহ পথে বাধা সৃষ্টি করা হলে তা ভূগর্ভে জমা হয়ে উচ্চচাপে বিস্ফোরণ ঘটাতে পারে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগুনের উৎসস্থল থেকে ২০০ মিটারের মধ্যে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য একযোগে প্রত্যাহার

ইনানীতে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

আপলোড সময় : ১১:৫৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬