০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত নারীদের ওপর বিকৃত যৌনাচারের অভিযোগে সাংবাদিককে হুমকি

  • আপলোড সময় : ০৫:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • 4

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে মৃত নারীদের মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার ও ধর্ষণের অভিযোগে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক দিপু সিকদার জীবননাশের হুমকি পেয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে তিনি মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

জিডিতে দিপু সিকদার উল্লেখ করেন, মর্গের ভেতরে চলা নারকীয় কর্মকাণ্ড নিয়ে তথ্য সংগ্রহের পর থেকে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এই ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ চক্র ও শক্তিশালী সিন্ডিকেট জড়িত রয়েছে।

হুমকির মূল হোতা হিসেবে সাবেক মর্গ সহকারী নূরে আলম শান্তর নাম উল্লেখ করেন দিপু সিকদার। তিনি জানান, প্রতিবেদনটি প্রকাশের পর শান্ত ফোন করে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেন এবং ‘কোর্টে দেখে নেওয়ার’ও হুমকি দেন।

গত ১৮ অক্টোবর ‘আলাপ’ সংবাদমাধ্যমে ‘ধর্ষণের শিকার হচ্ছে মৃত নারীও, নিরাপত্তা কোথায়?’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে মর্গে মৃত নারীদের ওপর বিকৃত যৌনাচারের অভিযোগ তুলে ধরা হয়।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সাংবাদিক দিপু সিকদারকে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি দাবি করেছে, পেশাগত দায়িত্ব পালনের জন্য কোনো সাংবাদিককে হুমকি দেওয়া মুক্ত সাংবাদিকতার জন্য বিপজ্জনক। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রেলওয়ের নতুন কোচ যুক্ত হচ্ছে, নতুন ট্রেন চালুর পরিকল্পনা

মৃত নারীদের ওপর বিকৃত যৌনাচারের অভিযোগে সাংবাদিককে হুমকি

আপলোড সময় : ০৫:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬