০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু

  • আপলোড সময় : ০৯:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • 17

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খুলনার দাকোপের বাদাম বিক্রেতা রাজু গাজী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে কোস্টগার্ডের পন্টুনে যাওয়ার পথে প্রধানমন্ত্রী রাজুর সঙ্গে হাত মেলান।

সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে রওনা হন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

রাজু মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে করতে প্রধানমন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। এতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয় এবং তিনি রাজুর কাছে গিয়ে তার সঙ্গে হাত মেলান। এ সময় রাজু বলেন, ‘অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।’

রাজুর ধারণ করা ভিডিওটি পরে তার ফেসবুক রিলসে প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা ৪৮ মিনিটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। বিকালে প্রধানমন্ত্রীর মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের কথা ছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু

আপলোড সময় : ০৯:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬