১০:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে জনগণের ভোটে জয়ী প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ০৯:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • 20

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এই সরকার অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো কোনও হস্তক্ষেপ করবে না। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যে, জনগণের ভোটে জয়ী হবে এমন প্রার্থীকে বেছে নিতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউয়ে বিএনপির এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সাড়ে ৪০০ নেতাকর্মী অংশ নেন।

প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতাকর্মীদের আরও সজাগ থাকতে হবে এবং নিজেদের অপরাধে জড়ানো যাবে না।

এর আগে প্রধানমন্ত্রী চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পানিসম্পদমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ডিসেম্বর, ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

স্থানীয় নির্বাচনে জনগণের ভোটে জয়ী প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ০৯:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬