০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

  • আপলোড সময় : ১০:৩৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • 0

গোপালগঞ্জে জামায়াতের নৈতিক সাহস থাকলে সেখানে পথসভা করে নিজেদের শক্তি প্রমাণ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের ঐতিহাসিক পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

জামায়াতের লংমার্চের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াত দাবি করে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়, কিন্তু গোপালগঞ্জে তাদের কোনো পথসভা নেই। তিনি প্রশ্ন তোলেন, জামায়াত কি এখনও আওয়ামী লীগকে ভয় পায়?

তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জমুখী লংমার্চের প্রসঙ্গ টেনে বলেন, ওই কর্মসূচিতে হামলার পর সেনাবাহিনী তাদের উদ্ধার করেছিল। তাই জামায়াত কেন গোপালগঞ্জে যাচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, খুলনা বিভাগে জামায়াতের অপকৌশল মেনে নেবে না খুলনার মানুষ। তিনি ৩১ অক্টোবরের কর্মসূচিতে জামায়াতকে প্রত্যাখ্যান করার দাবি করেন।

তিনি ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জামায়াতের পরাজয়ের প্রসঙ্গ তুলে বলেন, দলটির প্রচার এখন আর কার্যকর নয়। এছাড়া, বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি এবং ঘটনার গভীর তদন্তের দাবি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইনানীতে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

আপলোড সময় : ১০:৩৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬