০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একই আসনে দুইবার নির্বাচন করেও এমপি হতে পারলেন না জামায়াত প্রার্থী দেলোয়ার

  • আপলোড সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 3

চলতি বছর একই সংসদীয় আসন থেকে দু’বার জাতীয় নির্বাচনে অংশ নিয়েও সংসদ সদস্য (এমপি) হওয়া হলো না বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেনের।

ঠাকুরগাঁও-১ আসনে সাধারণ নির্বাচন ও পরবর্তীতে উপনির্বাচন-উভয়টিতেই প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন তিনি।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষের বিপরীতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে লড়েছিলেন দেলোয়ার হোসেন। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পরাজিত হন তিনি। মির্জা ফখরুল পান ২ লাখ ২৮ হাজার ৭৪ ভোট, আর দেলোয়ার হোসেন পান ১ লাখ ৩২ হাজার ৫৬৪ ভোট।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

শূন্য হওয়া এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে পুনরায় প্রতিদ্বন্দ্বিতায় নামেন দেলোয়ার হোসেন। তবে উপনির্বাচনেও ভাগ্যের চাকা ঘোরেনি তার। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের কাছে বড় ব্যবধানে পরাজিত হন তিনি। বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোট পেয়ে জয়ী হন, আর জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।

এভাবে একই বছরে একই আসন থেকে সাধারণ নির্বাচন ও উপনির্বাচন-দুটিতেই অংশ নিয়ে দু’বারই পরাজয়ের মুখোমুখি হলেন জামায়াত প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য একযোগে প্রত্যাহার

একই আসনে দুইবার নির্বাচন করেও এমপি হতে পারলেন না জামায়াত প্রার্থী দেলোয়ার

আপলোড সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬