জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ডা. তাহেরের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী প্রফেসর ডা. হাবিবা চৌধুরী সুইট। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
এছাড়া উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।























