০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের রেলস্টেশনসহ বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় নিহত ২০

  • আপলোড সময় : ১১:০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • 0

ইউক্রেনের দিনিপ্রো শহরের ব্যস্ত রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির আরও কয়েকটি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ছয়জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এসব হামলায় বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে স্থানীয়ভাবে ছয় দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় কূটনৈতিক আলোচনা আবার শুরুর বিষয়ে সতর্ক আশার সঞ্চার হয়েছিল। তবে ধারাবাহিক হামলায় সেই আশার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরহি কোরেতস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, ‘রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষদের শিকার করছে। ট্রেনে, স্টেশনে ও আবাসিক ভবনে হামলা চালাচ্ছে। এই সন্ত্রাসের কোনো যৌক্তিকতা নেই, কখনোই থাকতে পারে না।’

বৃহস্পতিবার রাত ১১টার কিছু আগে রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির সামরিক প্রশাসন। হামলায় কয়েকটি গুদামে আগুন ধরে যায়।

দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে একটি জেটচালিত ড্রোন আঘাত হানে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া। হামলার সময় স্টেশনটির একটি প্ল্যাটফর্মে যাত্রীবাহী ট্রেন ছাড়ার প্রস্তুতি চলছিল। হামলার পর প্ল্যাটফর্মজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল মরদেহ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইনানীতে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

ইউক্রেনের রেলস্টেশনসহ বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় নিহত ২০

আপলোড সময় : ১১:০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬