০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের পক্ষ থেকে ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার

  • আপলোড সময় : ০৫:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 5

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপ এবং ভোটের ফল প্রভাবিত করতে অর্থায়নের অভিযোগকে ‘হাস্যকর ও বিপজ্জনক’ বলে প্রত্যাখ্যান করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করেছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-আনসারি বলেন, ‘কাতার ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপ করেছে কিংবা নির্বাচনের ফল প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ডে অর্থায়ন করেছে-এমন অভিযোগ আমরা দ্ব্যর্থহীনভাবে অস্বীকার করছি।’

তিনি আরও জানান, ইসরাইলের কয়েকজন রাজনীতিক ও তাদের সঙ্গে যোগাযোগ রাখা গণমাধ্যমকর্মীরা কাতারের বিরুদ্ধে এসব অভিযোগ তুলছেন। এর আগে কাতারের বিরুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরাইলের রাজনৈতিক বামপন্থিদের প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ প্রচারে আরব ভোটারদেরও প্রভাবিত করার অভিযোগ তোলা হচ্ছে। আল-আনসারি বলেন, ‘কাতারকে নিয়ে এসব অভিযোগ একই সঙ্গে হাস্যকর ও বিপজ্জনক।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রেলওয়ের নতুন কোচ যুক্ত হচ্ছে, নতুন ট্রেন চালুর পরিকল্পনা

কাতারের পক্ষ থেকে ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার

আপলোড সময় : ০৫:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬