০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসিফের মরদেহ উদ্ধার, মোটরসাইকেলের সন্ধান মেলেনি

  • আপলোড সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 3

রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উদ্ধারকৃত মরদেহের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, তাহসিফের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল, তবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের পর টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান প্রতিবেদন তৈরি করেন। তাহসিফের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি, মাথার চুল কালো এবং পরনে ছিল কালো ফুলহাতা শার্ট ও সাদা ট্রাউজার। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়, যার মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

তাহসিফ রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের ১৪ নম্বর কবরী-২ ভবনের ৩০৩ নম্বর ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে একটি মোটরসাইকেল ছিল, যা এখন খোঁজ পাওয়া যাচ্ছে না। তাহসিফের ফুফা এজাজ হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হওয়ার পর তার আর খোঁজ পাওয়া যায়নি।

তাহসিফের বাবা এনায়েতুল করিম হেলাল জানান, মঙ্গলবার দিনভর তাহসিফ তার মায়ের সঙ্গে কেনাকাটা করেছিলেন এবং সন্ধ্যায় এক পরিচিত তরুণের সঙ্গে বের হন। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তার মায়ের কাছে একটি বার্তা পাঠান, তবে এরপর আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বুধবার দুপুরে তাহসিফের খোঁজে তুরাগ থানায় গেলে পুলিশ তার মরদেহ উদ্ধারের খবর দেয়। তাহসিফের পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুলিশ মোটরসাইকেলের বিস্তারিত তথ্য ও ছবি চেয়েছে, যা তারা সরবরাহ করেছেন। বর্তমানে তাহসিফের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে এবং তার পরিবার পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

তাহসিফের মরদেহ উদ্ধার, মোটরসাইকেলের সন্ধান মেলেনি

আপলোড সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬