১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলজেরিয়ার প্রেসিডেন্টকে জামায়াতের আমিরের চিঠি হস্তান্তর

  • আপলোড সময় : ০৫:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 8

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলজেরিয়ার ৭২তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।

রোববার ঢাকার নিকুঞ্জের লা মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের লেখা একটি চিঠি আলজেরিয়ার প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করা হয়। চিঠিটি দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির কাছে প্রদান করা হয়।

চিঠিতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে কূটনৈতিক যোগাযোগ এবং দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য নুরুন্নিছা সিদ্দিকা, মারজিয়া বেগম, নাজমুন্নাহার নীলু, সাবিকুন্নাহার মুন্নি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

আলজেরিয়ার প্রেসিডেন্টকে জামায়াতের আমিরের চিঠি হস্তান্তর

আপলোড সময় : ০৫:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬