০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪ ডিসেম্বর মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না

  • আপলোড সময় : ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 4

আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে নতুন তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বনির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মেডিক্যাল ভর্তি পরীক্ষার নতুন তারিখ।

অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, মেডিক্যাল ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হলে সে অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত এক

৪ ডিসেম্বর মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না

আপলোড সময় : ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬