০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসিফ হত্যার তদন্তে শেখ হাসিনার ভিডিওর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে

  • আপলোড সময় : ১১:২৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 5

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যার তদন্তে শেখ হাসিনার হেলিকপ্টারে দেশত্যাগের ভিডিওর সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্ত সংস্থা। আজ বুধবার (৪ নভেম্বর) আদালতে এক অভিযুক্ত নারীর রিমান্ড শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের এ তথ্য জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, তাহসিফের শেয়ার করা ভিডিওটি দেশের মানুষের কাছে শেখ হাসিনার হেলিকপ্টারে দেশত্যাগের দৃশ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই ভিডিওর কারণে তাহসিফের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

তদন্ত কর্মকর্তা আদালতে শুনানির শুরুতে আগের রিমান্ডে পাওয়া বিভিন্ন তথ্য তুলে ধরেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, তদন্তে দুজনের সম্পৃক্ততার অভিযোগ সামনে এসেছে এবং তাদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আসামিপক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, নিহত তাহসিফ নিজেই তার মক্কেলকে বাসায় পৌঁছে দিয়েছিলেন এবং তাদের মধ্যে কোনো সমস্যা থাকলে এমনটি হওয়ার কথা নয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে ওই নারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত এক

তাহসিফ হত্যার তদন্তে শেখ হাসিনার ভিডিওর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে

আপলোড সময় : ১১:২৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬