০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিডিপির প্রবৃদ্ধি নিয়ে তথ্য-উপাত্তের কারসাজির অভিযোগ: ড. তিতুমীর

  • আপলোড সময় : ১০:৩৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১ নিউজটি পড়া হয়েছে

জিডিপির প্রবৃদ্ধি নিয়ে তথ্য — আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পিতভাবে তথ্য-উপাত্তের কারসাজি করে ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ০.৮ থেকে ১.১৩ শতাংশ পর্যন্ত বেশি দেখানো হয়েছিল। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান ভবনে জিডিপির হিসাবের ওপর ফরেনসিক অডিট প্রতিবেদনের খসড়া নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এ তথ্য জানান।

ড. তিতুমীর বলেন, বিগত সরকার পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উন্নয়নের অতিরঞ্জিত চিত্র তুলে ধরেছিল। তিনি উল্লেখ করেন, এটি ছিল পরিকল্পিতভাবে জাতীয় প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার অংশ। এর ফলে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও মান নিয়ে প্রশ্ন উঠেছে।

তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় ফরেনসিক অডিটের উদ্যোগ নেয়া হয়। তিনি বা সরকারের সংশ্লিষ্ট কেউই গবেষণার কাজে যুক্ত ছিলেন না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাপদ্ধতি অনুসরণ করে দুজন গবেষক প্রতিবেদনটির খসড়া তৈরি করেন। পরে বিভিন্ন মত ও পথের অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ ও গবেষকদের অংশগ্রহণে তা পর্যালোচনা করা হয়।

ফরেনসিক অডিটের ফলাফল তুলে ধরে উপদেষ্টা বলেন, ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে জিডিপির হিসাবে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। শিল্প খাতের ২২টি উপখাত পর্যালোচনা করে সাতটি খাতে তথ্য-উপাত্ত অতিমূল্যায়নের প্রমাণ মিলেছে। বিবিএসের নিজস্ব জরিপ ও নির্ভরযোগ্য তথ্যের ক্ষেত্রে এমন প্রবণতা পাওয়া যায়নি, বরং দ্বিতীয় পর্যায়ের তথ্য ও প্রশাসনিক উপাত্তের ওপর নির্ভরশীল ক্ষেত্রগুলোতে তথ্য বাড়িয়ে দেখানোর প্রবণতা ছিল।

উদাহরণ দিয়ে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের ক্ষেত্রে আইবাস চালুর আগে অসংগতি ছিল। সিমেন্ট উৎপাদনের পরিসংখ্যানের সঙ্গে সংশ্লিষ্ট খাতের মূল্য সংযোজনের হিসাবেও সামঞ্জস্য পাওয়া যায়নি। একইভাবে পেট্রোলিয়াম খাতে একসময় উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দেখানোর পর হঠাৎ কমে যাওয়ার তথ্য পাওয়া গেছে। গবেষকেরা বিশ্লেষণের সময় কোভিড-১৯ মহামারির মতো বিশেষ পরিস্থিতির প্রভাবসহ অস্বাভাবিক তথ্য-উপাত্ত বাদ দিয়েছেন।

তৈরি পোশাক খাতে এ ধরনের অতিমূল্যায়নের প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ করে ড. তিতুমীর বলেন, এ খাতের নির্ভরযোগ্য তথ্য থাকায় উৎপাদন বা মূল্য সংযোজনের হিসাবে কৃত্রিম গরমিল সহজেই শনাক্ত করা সম্ভব। যেসব খাতে স্বাধীনভাবে তথ্য যাচাইয়ের সুযোগ কম, সেসব ক্ষেত্রেই পরিকল্পিতভাবে তথ্যের কারসাজি করা হয়েছে।

রপ্তানি তথ্যের অসংগতি তুলে ধরে তিনি বলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের তথ্যে পার্থক্য রয়েছে। এ কারণে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময়ই রপ্তানি হিসাবের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তথ্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়। সুপারিশের অপেক্ষা না করে ইতিমধ্যে তথ্য সংশোধন ও সঠিক তথ্য ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিসংখ্যানের মানোন্নয়নে সরকারের উদ্যোগের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করতে বিবিএস কম্পিউটার-অ্যাসিস্টেড পারসোনাল ইন্টারভিউয়িং (ক্যাপি) পদ্ধতি চালু করেছে। এতে জিও-কোডিং যুক্ত থাকায় তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করছেন কি না, তা যাচাই করা সম্ভব হবে।

সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন বক্তব্য দেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন। বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিআইডিএসের গবেষণা পরিচালক ড. অতনু রব্বানী। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দিপংকর রায়। সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জিডিপির প্রবৃদ্ধি নিয়ে তথ্য-উপাত্তের কারসাজির অভিযোগ: ড. তিতুমীর

জিডিপির প্রবৃদ্ধি নিয়ে তথ্য-উপাত্তের কারসাজির অভিযোগ: ড. তিতুমীর

আপলোড সময় : ১০:৩৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬