০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না চুক্তিভিত্তিক চাকরিজীবীরা

  • আপলোড সময় : ০৩:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 2

সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে-স্কেলে বেতন ও ভাতা পাবেন, তবে তারা ইনক্রিমেন্ট পাবেন না। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন হবে তাদের চুক্তিভিত্তিক নিয়োগের আগে যে গ্রেড থেকে অবসর নিয়েছেন, সে গ্রেডে। তবে গ্রস পেনশন বা বিশেষ অতিরিক্ত পেনশন বাদ দেওয়া যাবে। নতুন বেতন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর হবে।

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করতে হলে চুক্তি সংশোধন করতে হবে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত স্ট্যাটিস্টিকস অনুযায়ী, ৭ হাজার ৯৮০ জন চুক্তিভিত্তিক কর্মচারী কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে নির্ধারিত নিয়মে বর্ধিত হারে বেতন ও চুক্তিতে উল্লেখ থাকা ভাতা পাওয়া যাবে। তবে নতুন নিয়মের সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল হবে।

সরকারি চাকরি থেকে অবসর না নেওয়া চাকরিজীবীদের বেতন-ভাতা ও অন্যান্য শর্ত জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে। নতুন নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ নির্দেশনাগুলো বহাল থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না চুক্তিভিত্তিক চাকরিজীবীরা

আপলোড সময় : ০৩:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬