০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোজার আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

  • আপলোড সময় : ০৫:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • 4

পবিত্র রমজান সামনে রেখে ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে এই প্রস্তাব করেন।

আজ সোমবার (২৬ অক্টোবর) নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের কাছে ব্যবসায়ী প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন। বৈঠক সূত্রে জানা গেছে, ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়।

এছাড়া, রমজানে খেজুরের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে খেজুর আমদানিতে শুল্ক ও কর মিলিয়ে প্রায় ৫৫ শতাংশ পরিশোধ করতে হয়, যা খুচরা বাজারে খেজুরের দাম বাড়িয়ে দিচ্ছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির খেজুরের জাত, গুণগত মান ও দামের পার্থক্য বিবেচনায় নিয়ে স্বচ্ছ ও যৌক্তিক শুল্ক কাঠামো নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, মিসর, সৌদি আরব, ইরাক ও আলজেরিয়াসহ বিভিন্ন দেশ থেকে খেজুর আমদানি করা হয় এবং এসব খেজুরের দাম ও গুণগত মানে পার্থক্য রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

রোজার আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

আপলোড সময় : ০৫:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬