০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার দাম ফের ৪ হাজার ডলার অতিক্রম করেছে

  • আপলোড সময় : ০৮:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • 10

বিশ্ববাজারে সোনার দাম আবারও চার হাজার মার্কিন ডলারের সীমা অতিক্রম করেছে। সোমবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৪ ডলার ৪৯ সেন্টে পৌঁছেছে।

গত শুক্রবার সোনার দাম ৩ হাজার ৯৭৫ ডলারে নেমে গিয়েছিল, যা ২০ জুলাইয়ের পর থেকে সর্বনিম্ন। তবে বর্তমানে বাজারে সোনার দাম বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে, যা জ্বালানি তেলের দাম কমার কারণে বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা কিছুটা প্রশমিত হওয়ার ফল।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফিউচার মার্কেটেও সোনার দাম বেড়েছে। ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে থাকা সোনার ফিউচার মূল্য শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮ ডলার ৪০ সেন্টে লেনদেন হয়েছে।

আন্তর্জাতিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো জানান, বাজারে দরপতনের পর অনেক বিনিয়োগকারী চার হাজার ডলারের স্তরকে সোনা কেনার সুযোগ হিসেবে দেখছেন। তবে তিনি সতর্ক করে বলেন, ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা সোনার বাজারের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

বর্তমান বাজার বিশ্লেষক প্ল্যাটফর্ম ‘সিএমই গ্রুপ’-এর ফেডওয়াচ টুলের তথ্যানুযায়ী, চলতি সপ্তাহের বুধবার ফেড সুদের হার বাড়ানোর সম্ভাবনা মাত্র ৯ শতাংশ। তবে ডিসেম্বরের বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ বলে ধারণা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য একযোগে প্রত্যাহার

সোনার দাম ফের ৪ হাজার ডলার অতিক্রম করেছে

আপলোড সময় : ০৮:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬