০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ

  • আপলোড সময় : ০১:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 12

বাংলাদেশের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ অংশগ্রহণ করেছে। এই ফোরামটি ৯ ও ১০ জুলাই ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার শেরাটন আদ্দিস হোটেলে অনুষ্ঠিত হয়।

ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মন্ত্রী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং উচ্চশিক্ষা খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এখানে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং টেকসই শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

‘স্কিলস, সিস্টেমস অ্যান্ড সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফোরামে এআইইউবি বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতের সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা তুলে ধরে।

ফোরামের সময় এআইইউবি বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এআইইউবির পক্ষে এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য জনাব ইশতিয়াক আবেদিন ও অধ্যাপক খন্দকার তাবিন হাসান।

এআইইউবি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) যৌথ উদ্যোগে কিউএস বাংলাদেশ ফোরাম আয়োজনের বিষয়ে আলোচনা করেছে। এই ফোরাম বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের ওপর হামলার ঘটনা বৃদ্ধি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে

কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ

আপলোড সময় : ০১:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬