০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য: শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ০৯:১৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৬ নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশকে বিশ্বের একটি ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮…

বাংলাদেশকে বিশ্বের একটি ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর শিক্ষার্থী পড়তে আসত। এখন এ দেশ থেকে শিক্ষার্থীরা বিদেশে পড়তে যায়। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে “সেন্টার অব এক্সিলেন্স” হিসেবে গড়ে তুলতে।’ তিনি আশা প্রকাশ করেন যে, এর ফলে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আরও আগ্রহী হবে।

তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের মেধার প্রশংসা করে বলেন, ‘এ দেশের প্রচুর জনসম্পদ রয়েছে। এই জাতি গঠনে আমাদের যে অপার সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হলে আমাদের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে।’

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক ও কৃষিভিত্তিক চাহিদার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। নওগাঁ কৃষিপ্রধান জেলা হওয়ায় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ‘ফুড টেকনোলজি’সহ কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ-সংশ্লিষ্ট নতুন বিভাগ চালুর সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. হাছানাত আলী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সুপারিশ সংসদীয় কমিটির

বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য: শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ০৯:১৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬