০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্তির দাবি সাত কলেজ শিক্ষার্থীদের

  • আপলোড সময় : ১২:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • 8

২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ (ডিসিইউ) অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১২ আগস্ট) ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা জানান, ডিসিইউ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার মান নিশ্চিত করার জন্য। তবে ২১-২২ সেশনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় নানা নাটকীয়তা দেখা যাচ্ছে। তারা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয় ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করলেও অন্তর্ভুক্তির প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

তিতুমীর কলেজের শিক্ষার্থী এম এ মানিক বলেন, তারা দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করে আসছেন। তিনি দাবি করেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ দেওয়ার দাবি জানান।

ঢাকা কলেজের শিক্ষার্থী মো. হোসাইন বলেন, বিগত চার বছর ধরে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় কাঠামো প্রস্তুত থাকা সত্ত্বেও অন্তর্ভুক্তির প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

সম্মেলনের শেষে, তিতুমীর কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল (১৩ আগস্ট) বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনের ঘোষণা দেন তারা। এছাড়া সমস্যা সমাধান না হলে শিক্ষা ভবন বা মন্ত্রণালয়ের দিকে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াত এনসিপির লংমার্চের ঘোষণা নিয়ে রাশেদ খানের মন্তব্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্তির দাবি সাত কলেজ শিক্ষার্থীদের

আপলোড সময় : ১২:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬